সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ

‎নিজেস্ব প্রতিনিধিঃ

বাংলা নববর্ষ উপলক্ষে মুন্সিগঞ্জ জেলাবাসীসহ দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ

রনিবার (১৩ এপ্রিল) বিকালে এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান তিনি।

‎এ ছাড়াও দেশবাসীকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান

মহিউদ্দিন আহমেদ বলেন, নববর্ষের ঊষালগ্নে আমাদের অগণিত সমর্থক, শুভানুধ্যায়ী ও মুন্সিগঞ্জ জেলাবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনের এক আলোকিত আনন্দময় উৎসব। এই উৎসব সুপ্রাচীন ঐতিহ্যের তরঙ্গায়িত রূপ।  

‎পহেলা বৈশাখ থেকেই শুরু হয় নতুন বছরকে বরণ করে নেওয়ার আকুলতা। নতুন বছর মানেই অতীতের সকল ব্যর্থতা, জরাজীর্ণতা পেছনে ফেলে নতুন উদ্দীপনা ও উৎসাহে নতুন গতিশীল কর্মপ্রবাহে সুন্দর, সমৃদ্ধ আগামী নির্মাণ করা।  

‎ ফেলে আসা বছরের অশান্তি, স্থবিরতা কাটিয়ে আমরা নতুন বছরে এগিয়ে যাওয়ার অপার সম্ভাবনা দেখতে পাবা

আমাদের শান্তি, স্বস্তি, সুস্থতা ও সহাবস্থান ফিরিয়ে আনতে হবে। মানুষে মানুষে বিচ্ছিন্নতা ও বিভাজন দুর করে পহেলা বৈশাখ ভরে উঠুক পারস্পরিক শুভেচ্ছায়। 

‎তিনি আরো বলেন, প্রতিটি উৎসবের অন্তঃস্থলে থাকে ধনী-নির্ধন নির্বিশেষে সব মানুষের মিলন, পরোক্ষে একটি জাতির নানা সম্প্রদায়, ধর্ম-গোষ্ঠীকে সংযুক্ত করে নানাভাবে।

নবর্ষের প্রথম দিনে মহান আল্লাহর কাছে দেশের সকল মানুষের সুখ ও শান্তি কামনা করছি।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!