র্যাব ১১ সিপিসি-১ নারায়ণগঞ্জের অভিযানে ঢাকা সাভার থানার ০৭ টি হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামি গ্রেপ্তার।
আজ ১৩ই এপ্রিল রবিবার গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সাহায্যে মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ থানাধীন কেওয়ার লোহারপুল গাবতলা মসজিদ সংলগ্ন এলাকা হতে ঢাকা জেলার সাভার থানার ০৭ টি হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামি আপেল মাহমুদ (৪৩), পিতা- মৃত শুকুর মুন্সী, সাং- ২৯/এ ভাটপাড়া রেডিও কলোনি, থানা সাভার জেলা- ঢাকা কে গ্রেফতার করা হয়।