সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
কিছু কিছু উপদেষ্টার ৫ বছর ক্ষমতায় থাকার খায়েশ জন্মেছে, মুন্সীগঞ্জে ড. আসাদুজ্জামান রিপন

কিছু কিছু উপদেষ্টার ৫ বছর ক্ষমতায় থাকার খায়েশ জন্মেছে, মুন্সীগঞ্জে ড. আসাদুজ্জামান রিপন

কিছু কিছু উপদেষ্টার ৫ বছর ক্ষমতায় থাকার খায়েশ জন্মেছে, মুন্সীগঞ্জে ড. আসাদুজ্জামান রিপন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, কিছু কিছু উপদেষ্টার পাঁচ বছর ক্ষমতায় থাকার খায়েশ জন্মেছে। জনগণ নাকি তাদের পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায়। এটি মিথ্যা কথা। জনগণ একটি জবাবদিহিমূলক সরকার দেখতে চায়। ভোট দিতে চায়। ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত করতে চায়। শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার লৌহজং সরকারি কলেজ মাঠে লৌহজং উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে ‘২৪’র গণ অভ্যুত্থানে রাষ্ট্র ও রাজনীতির পরিবর্তনে জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন দেখতে জন সমাবেশ’ শিরোনামে সমাবেশের প্রধান বক্তা হিসাবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরোও বলেন, এ সরকারকে মনে করিয়ে দিতে চাই এই সরকারের নাম অন্তর্র্বতী সরকার। অন্তর্র্বতী সরকারের পাঁচ বছর পরিকল্পনা করার কথা নয়। আন্তর্জাতিক বিমানবন্দর বানানো অন্তর্র্বতী সরকারের কাজ নয়। বাংলাদেশকে সিঙ্গাপুর বানানো তাদের কাজ নয়। তাদের কাজ আগামীতে যেন আন্তর্জাতিক বিমানবন্দর হয়, বাংলাদেশ যেন সিঙ্গাপুর হতে পারে, দেশ থেকে মাদক যাতে নির্মূল হয়, আমাদের ছেলেমেয়েরা যেন সুন্দরভাবে চলাচল করতে পারে তার সূচনা করে দিয়ে যাওয়া।’

তিনি বলেন, আমরা বাংলাদেশে একটা পরিবর্তন চাই। আমরা বাংলাদেশে জনগণের শাসন চাই। আমরা বাংলাদেশে কোনও মোগল সম্রাট, কোনও জমিদার চাই না। জমিদার নির্বাচিত হবে ৫ বছরের জন্য। তিনি মনে করবেন আমিতো ৫ বছরের জন্য জমিদার হয়ে গেছি। আমরা এই ব্যবস্থা চাই না।’

লৌহজং উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের সর্বস্তরের নেতা কর্মীবৃন্দ আয়োজিত ২৪’র গণ অভ্যুত্থানে রাষ্ট্র ও রাজনীতির পরিবর্তনে জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন দেখতে জন সমাবেশে আরো উপস্থিত ছিলেন, লৌহজং উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ মোস্তফা,  কেন্দ্রীয় যুবদলের  সহ সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজ, জেলা যুবদলের ১ নং যুগ্ন আহবায়ক আতাউর রহমান খানসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!