লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কে এম আতিকুর রহমান বলেন জান মালের কুরবানী ছাড়া ইসলামী হুকুমত সম্ভব নয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সরকারি মহাসচিব আলহাজ্ব কে এম আতিকুর রহমান বলেছেন ৫ ই আগস্ট এর পরে এখনো খুন দর্শন সন্ত্রাসী চাঁদাবাজি টেন্ডারবাজি চলছে, ক্ষমতার পরিবর্তন হয়েছে কিন্তু নীতির পরিবর্তন হয়নি নীতির পরিবর্তন ঘটাতে হলে অবশ্যই ইসলামী আইনের বিকল্প নেই অতএব ইসলামি আইন প্রতিষ্ঠিত করতে হলে আমাদের জান, মাল, সময়ের কুরবানী করতে হবে, নচেৎ মানব রচিত আইন দ্বারা এদেশের মানুষের মুক্তি সম্ভব নয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজদিখান উপজেলা শাখার উদ্যোগে শনিবার (৫ এপ্রিল) ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজদিখান উপজেলা কার্যালয়ে আয়োজিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজদিখান উপজেলাএর সভাপতি আলহাজ্ব হানিফ শেখএর সভাপতিত্বে ও জনাব মোরসালিন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব মুফতী শাহাদাৎ হোসাইন লস্করপুরী ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজদিখান উপজেলার উপদেষ্টা হাফেজ মাওলানা আব্দুল ওয়ালী
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজদিখান উপজেলার সেক্রেটারি জনাব মোঃ বুলবুল দেওয়ান
উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ রুহুল আমিন হাওলাদার, জনাব মোঃ নজরুল ইসলাম প্রমুখ।