সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
সিরাজদিখানে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে হামলায় রক্তাক্ত জখম ১

সিরাজদিখানে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে হামলায় রক্তাক্ত জখম ১

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে রুবেল (৩৩) পিতা-আইয়ুব খান, ২। আইয়ুব খান (৫৫), পিতা-মৃত আরজ খান বাপ-ছেলে হামলা চালিয়ে জাকির হোসেন (৪২) কে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে।

রোববার ১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের নয়ানগর গ্রামে ভুক্তভোগী জাকির হোসেনের নিজ বসত বাড়িতে এ ঘটনা ঘটে।এবিষয়ে ভুক্তভোগী স্ত্রী বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানাযায় রাজানগর ইউনিয়নের নয়ানগর গ্রামের জাকির হোসেনের সাথে আইয়ুব খানের জমিজমা নিয়ে বিরোধী চলে আসছে সেপ্টেম্বর ১ সকাল সাড়ে ১০ টার দিকে সীমানার একটি গাছ নিয়ে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে আইয়ুব খান তার ছেলে উত্তেজিত হয়ে জাকির হোসেনের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে রক্তাক্ত জখম করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।এ-সময় জাকির হোসেনের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীদ্বয় বিভিন্ন ধরনের ভয়ভীতি সহ খুন জখমের হুমকী দিয়ে ঘটনাস্থল হতে চলে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

এবিষয়ে সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো: মোক্তার হোসেন জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!