সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
গজারিয়ায় মহাসড়কে দিনের আলোতে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার-২

গজারিয়ায় মহাসড়কে দিনের আলোতে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার-২

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি.

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় দিনের আলোতে ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, গজারিয়া উপজেলার বালুয়াকান্দি পশ্চিম পাড়া মহল্লার বাসিন্দা আমিনুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন ওরফে ফারদিন (২৩)। সে বালুয়াকান্দি ইউনিয়ন ছাত্র দলের
অর্থ বিষয়ক সম্পাদক। অপর ছিনতাইকারী নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চেঙ্গাকান্দি গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের ছেলে ওমর ফারুক ওরফে চাপাতি ফারুক (৩২)। সে ডাকাত দলের সদস্য বলে জানা গেছে।

মঙ্গলবার (০১ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার আলম আজাদ। এর আগে গেল সোমবার সকাল থেকে মধ্যে রাত পর্যন্ত বালুয়াকান্দি ও চেঙ্গাকান্দি গ্রামে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত ১টি সিএনজি চালিত অটোরিকশা  এবং ছিনতাই করা টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ওসি আনোয়ার আলম আজাদ জানান, শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ভিটিকান্দি এলাকায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে ঢাকা এয়ারপোর্টগামী একটি মাইক্রোবাস থেকে ৩টি মোবাইল ফোন এবং নগদ ২৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় তিন ছিনতাইকারী। এ ঘটনায় ভিকটিমের অভিযোগের ভিত্তিতে গজারিয়া থানায় একটি মামলা হয়। মামলার পর পুলিশ ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাদের শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে ৩৬ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িত দুই জনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা  জানিয়েছে তারা চারজন ছিলো। একজন সিএনজি নিয়ে অপেক্ষা করছিল আর তিনজন সরাসরি ছিনতাইয়ে অংশগ্রহণ করেছিলো। তাদের দলের বাকী সদস্যদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি ।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!