সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে ঈদের দিনে ১০ টাকায় গরুর মাংস বিক্রি 

মুন্সীগঞ্জে ঈদের দিনে ১০ টাকায় গরুর মাংস বিক্রি 

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ

ঈদের দিনে ১০ টাকায় গরুর মাংস পেলো ৪২০ টি পরিবার। ঈদের দিনেও যাতে সমাজের অসহায় মানুষ গরুর মাংস খেতে পারে সেই লক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন এই উদ্যোগ নেয়। সোমবার (৩১ মার্চ) সকাল ১০ টায় কামারখাড়া স্কুল মাঠে উপজেলার ৪২০ টি পরিবারের মাঝে ১০ টাকায় গরুর মাংস বিক্রি করে সংগঠনের সদস্যরা। এছাড়াও প্রতিবছর রমজানে বিনামূল্যে ইফতার সামগ্রী বিতরণ, মেধাবৃত্তি পরিক্ষা,অসহায় গরীবের পাশে থেকে কাজ করা সহ বিভিন্ন সহযোগিতা মূলক কাজ করার অভিজ্ঞতা রয়েছে সংগঠনটির। 

 

ব্যতিক্রমী এই বাজারে ১০ টাকায় মাংস কিনতে এসে খালেদা বেগম নামের এক নারী বলেন, ১০ টাকা আজকাল বাচ্চাদের দিলেও নিতে চায়না অথচ এখানে আমরা ১ কেজি গরুর মাংস পাচ্ছি ১০ টাকা দিয়ে৷ আমাদের মতো অসহায়দের কথা চিন্তা করে যারা এই আয়োজন করেছে আল্লাহ তাদের ভালো রাখুক। মো: ফজল নামের এক বৃদ্ধ বলেন, বাজারে গরুর মাংসের যে দাম এবারতো ভাবছিলাম ঈদের দিন গরুর মাংস খেতে পারবোনা। বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের যুবকদের কারনে ঈদে মাংস খেতে পারবো। তারা ১০ টাকার বিনিময়ে ১ কেজি গরুর মাংস দিচ্ছে। তাদের এমন উদ্যোগে আমরা অনেক খুশি। 

 

বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন এর সভাপতি আবু বকর সিদ্দিক হিরা বলেন, ৪র্থ বারের মতো আমরা ১০ টাকায় গরুর মাংস বিক্রি করছি। এবছর উপজেলার ৪২০ জনের মাঝে ১০ টাকায় গরুর মাংস বিক্রি করছি।

১০ টাকায় বিক্রি করার উদ্দেশ্য একটাই যাতে সমাজের অসহায় মানুষজন মনে করে ঈদের দিনে তারা কিনে গরুর মাংস খেতে পারছে। সেই চিন্তাভাবনা থেকেই আমাদের এমন উদ্যোগ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!