সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
টঙ্গীবাড়িতে দারিদ্রতা বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক আলোচনা ইফতার মাহফিল অনুষ্ঠিত ।

টঙ্গীবাড়িতে দারিদ্রতা বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক আলোচনা ইফতার মাহফিল অনুষ্ঠিত ।

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ ঃ

‎মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ি উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ টঙ্গিবাড়ী উপজেলা শাখার উদ্যোগে দারিদ্রতা বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  হয়।

‎ ২৭ শে মার্চ রোজ বৃহস্পতিবার বেলা ৪ ঘটিকার সময় উপজেলার অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ টঙ্গীবাড়ী উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হাকিম ঢালীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক

‎মোহাম্মদ ওবায়দুল্লাহ সরকারের সঞ্চালনায়‎ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন ।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সেক্রেটারী গাজী রফিকুল ইসলাম। ইসলামী যুব আন্দোলন মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি প্রিন্সিপাল হাবিবুর রহমান ।

‎ দারিদ্রতা বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে সাংবাদিক, শিক্ষক, নানান পেশাজীবী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

‎

‎

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!