সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
শহীদ বীর সন্তানরা আমাদের অনুপ্রেরণার উৎস-মো. মহিউদ্দিন 

শহীদ বীর সন্তানরা আমাদের অনুপ্রেরণার উৎস-মো. মহিউদ্দিন 

নিজস্ব প্রতিনিধি

‎মহান স্বাধীনতা দিবসের এই গৌরবময় দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলা শাখার পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও তাদের পরিবারবর্গের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মুন্সীগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মহিউদ্দিন আহম্মেদ।

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জানতে চাইলে তিনি স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী সেই বীর সন্তানেরা আমাদের চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন এমন অনুভূতি ব্যক্ত করেন।

‎অপর এক প্রশ্নে মুন্সীগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মহিউদ্দিন আহম্মেদ বলেন, স্বাধীনতার এই অর্জন আমাদের জন্য শুধু গৌরবের নয়, বরং আমাদের দায়িত্বেরও প্রতীক। একটি স্বাধীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সব সময় জনগণের পাশে রয়েছে।

‎তাই আসুন, স্বাধীনতার চেতনাকে সমুন্নত রেখে জাতির অগ্রগতির পথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই। স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছানোই আমাদের অঙ্গীকার বলে তার মত প্রকাশ করেন জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহম্মেদ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!