সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়ন সম্মেলন ও গণ ইফতার মাহফিল 

টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়ন সম্মেলন ও গণ ইফতার মাহফিল 

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জঃ

আজ ২৪ শে মার্চ রোজ সোমবার স্বর্ণগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলা কামারখাড়া ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশ কামারখাড়া ইউনিয়ন শাখা ইউনিয়ন শাখর আয়োজনে ইউনিয়ন সম্মেলন ও গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কামারখাড়া ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ আল আমিন বিক্রমপুরীর সভাপতিত্বে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কামারখাড়া ইউনিয়ন শাখার সেক্রেটারী মোহাম্মদ ইমাম হোসাইন মৃধার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সেক্রেটারি গাজী রফিকুল ইসলাম, ইসলামী বাংলাদেশ যুব আন্দোলন মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি প্রিন্সিপাল হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ টঙ্গীবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ ওবায়দুল্লাহ সরকার ।

সম্মেলন ও গণ ইফতার মাহফিল অনুষ্ঠানের প্রথম অংশে বাংলাদেশ ইসলামী আন্দোলন টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ওবায়দুল্লাহ সরকার । নতুন কমিটি ঘোষণা করেন এবং নব-নির্বাচিত কমিটিদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সেক্রেটারি আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন ।

এ ছাড়াও ইউনিয়ন সম্মেলন ও গণ ইফতার মাহফিলে বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তথ্যটি নিশ্চিত করেন , ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক, গাজী মোহাম্মদ জসিম উদ্দিন ।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!