মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলার মীরকাদিম ও সিপাহীপাড়া এলাকায় রাতভর অভিযান চালিয়ে ১৭৩ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করেছে কোস্টগার্ড।
সোমবার (২৪ মার্চ) মধ্যরাত হতে সকাল ৭টা পর্যন্ত কোস্টগার্ড ঢাকা জোন অধীনস্ত বিসিজি স্টেশন পাগলা কর্তৃক মুন্সীগঞ্জের মীরকাদিম ও সিপাহীপাড়ায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকা হতে ৩টি জাল তৈরির কারখানা, ২টি গোডাউন ও ১টি আয়রন মিল তল্লাশি করে ৪ কোটি ৯৫ লাখ মিটার কারেন্ট জাল এবং জাল তৈরীর কাজে ব্যবহৃত ৪০ হাজার পিচ সুতার রিল জব্দ করা হয়। যার বাজার মুল্য ১৭৩ কোটি ৪৯ লাখ টাকা।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। এসময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাত হতে সকাল ৭টা পর্যন্ত কোস্টগার্ড ঢাকা জোন অধীনস্ত বিসিজি স্টেশন পাগলা কর্তৃক মুন্সীগঞ্জের মীরকাদিম ও সিপাহীপাড়ায় একটি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৩টি জাল তৈরির কারখানা, ২টি গোডাউন ও ১টি আয়রন মিল তল্লাশি করে ৪ কোটি ৯৫ লাখ মিটার কারেন্ট জাল এবং জাল তৈরীর কাজে ব্যবহৃত ৪০ হাজার পিচ সুতার রিল জব্দ করা হয়। যার বাজার মুল্য ১৭৩ কোটি ৪৯ লাখ টাকা।
পরবর্তীতে জব্দকৃত কারেন্ট জাল ও জাল তৈরির কাজে ব্যবহৃত সুতার রিলসমূহ মুন্সীগঞ্জ সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।