সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
বিএনপি নেতাকে দাওয়াত না দেওয়ায়’ যুবদলের ইফতার মাহফিলে হামলা-ভাঙচুর, আহত ৪

বিএনপি নেতাকে দাওয়াত না দেওয়ায়’ যুবদলের ইফতার মাহফিলে হামলা-ভাঙচুর, আহত ৪

নিজস্ব সংবাদদাতা, সাভার

দাওয়াত না দেওয়ায় ঢাকার আশুলিয়ায় যুবদল আয়োজিত ইফতার মাহফিলে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে।
যুবদল নেতারা জানিয়েছেন, হামলায় চারজন আহত হয়েছেন। তারা হলেন—বিএনপির কর্মী আবু সাঈদ মিয়া, সাজ্জাদ, সবুজ এবং সাউন্ড সিস্টেমের দায়িত্বরত ব্যক্তি আলমগীর হোসেন।

হামলাকারীরা স্টেজ, চেয়ার ও একটি মোটরসাইকেল ভাঙচুর করেছেন। ব্যানার ছিঁড়ে ফেলেছেন এবং ইফতারের প্রস্তুত করা ১২ হাঁড়ি বিরিয়ানি ফেলে দিয়েছেন। এছাড়া, যাওয়ার সময় একটি মোটরসাইকেল নিয়ে গেছেন—অভিযোগ করেন যুবদল নেতারা।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আজ শনিবার আশুলিয়ার ভাদাইল রুপায়ন মাঠে আশুলিয়া থানা যুবদল ইফতার মাহফিলের আয়োজন করেছিল।

ইফতার মাহফিলের আয়োজক যুবদল নেতা জহিরুল ইসলাম জহির বলেন, ‘দুপুরে আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি পিয়ার আলী ও থানা যুবদলের যুগ্ম সম্পাদক ইদ্রিস ভূঁইয়ার নেতৃত্বে অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জন এসে হামলা চালায়।’
‘তাকে দাওয়াত দেওয়া হয়নি, সেই কারণে তিনি হামলা করতে পারেন,’ বলেন জহির।
অভিযোগের ব্যাপারে জানতে পিয়ার আলীর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।

তার মোবাইল ফোনেও একাধিকবার কল করা হয়েছে, তবে তিনিও কল রিসিভ করেননি।

ঢাকা জেলা উত্তর যুবদলের সভাপতি রকি দেওয়ান বলেন, ‘যারা হামলা করেছে তারা আসলেই বিএনপির নেতা বা কর্মী কি না দেখার আছে। হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আতোয়ার রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!