সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের নতুন সভাপতি জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক আরিফ মোড়ল

মুন্সীগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের নতুন সভাপতি জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক আরিফ মোড়ল

লিটন মাহমুদ,মুন্সীগঞ্জঃ

মুন্সীগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন হিরণ কিরণ থিয়েটারের প্রতিষ্ঠাতা নাট্যকার, নির্দেশক ও অভিনেতা জাহাঙ্গীর আলম ঢালী ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সাবেক সভাপতি আরিফ মোড়ল।  

 

আজ শনিবার বিকালে শহরের কাচারি এলাকায় জেলা শিল্পকলা একাডেমিতে সংগঠনটির সাধারণ সভা হয়। এতে সভাপতিত্ব করেন অভিজিৎ দাস ববি।  

বিগত কমিটির মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের জানুয়ারি মাসের ১৭ তারিখে। এরপর ৬ মাস মেয়াদে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। সেটিরও মেয়াদ শেষ হয় ২ মাস আগে। ফলে আজ বিশেষ সাধারণ সভার আহবান করা হয়। এতে জেলার ৬২টি সংগঠনের প্রায় সকল সংগঠনের পক্ষ হতে প্রতিনিধিরা উপস্থিত হন৷ পরে উপস্থিত সকলের সম্মতিক্রমে জাহাঙ্গীর আলম ঢালীকে সভাপতি এবং আরিফ মোড়লকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। 

 
সাংবাদিক সোনিয়া হাবিব লাবনীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক আরিফ উল ইসলাম, অনিয়মিত সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি মোস্তফা আল মামুন টিটু, উদিচী শিল্পী গোষ্ঠীর সভাপতি স.ম কামাল, আনমনা প্রাঙ্গনের সভাপতি মোজাম্মেল হোসেন সজল, বিক্রমপুর থিয়েটারের সভাপতি হুমায়ুন ফরিদ, জেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি প্রশিক্ষক মাহাফুজুর রহমান লিপু, হিরণ কিরণ থিয়েটারের সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম স্বপন খোকা, সপ্তর্ষীর সাধারণ সম্পাদক জয়া দাস শিখা, আবৃত্তি শিল্পী হোসনে আরা ঝুমুর, তামান্না সরকার মনি, হিরণ কিরণ থিয়েটারের সাবেক সাধারনণ সম্পাদক শেখ মোহাম্মদ শামিম, সম্মিলিত নৃত্য শিল্পী পরিষদের সাধারণ সম্পাদক নুরুন্নবী মুন্না প্রমুখ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!