সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
মুন্সীগঞ্জে লৌহজংয়ের গোয়ালিমান্দ্রায় মাদকবিরোধী অভিযান আটক ১৮

মুন্সীগঞ্জে লৌহজংয়ের গোয়ালিমান্দ্রায় মাদকবিরোধী অভিযান আটক ১৮

লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালিমান্দ্রায় প্রথমবারের মতো বড় পরিসরে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে।

২১শে মার্চ শুক্রবার ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ১৮ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন- মো. রাজন ইসলাম (২২),আবু তালহা (১৪), মোসা. ঝিনুক (২২), মোসা.সুমনা (৩৫), ফারজানা আক্তার (৩৫), ওমর ফারুক(৩৭), আজিজুল (১৭), মো. আকাশ (২৭), মো.নিরব (২০), মো. রানা (২০), মো. এনামুল (৫৫),মো. মাগরিব (২৪), মোয়াজ্জেম মাল (৫৫), মো.রাকিব হোসেন (৩৪), দুলাল বেপারী (২২), মো.জুয়েল (৪৯), আওলাদ হোসেন (২৬) ও মাহিন মোল্লাা (১৯)।

অভিযানটি পরিচালনা করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নেছার উদদীন এবং এতে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, আনসার ও গোয়েন্দা সংস্থার সদস্যরা অংশ নেন।

অভিযানে বিভিন্ন ধরনের নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে—ইয়াবা: ৭৩০ পিস,হেরোইন: ২০ গ্রাম,আইস (ক্রিস্টাল মেথ): ৪ গ্রাম,গাঁজা: ১০০ গ্রাম,মাদক বিক্রির নগদ অর্থ ও স্বর্ণালংকার ।

এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এছাড়া অভিযানে অংশ নেন লৌহজং সহকারী কমিশনার (ভূমি),বাংলাদেশ সেনাবাহিনী,
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), লৌহজং থানা ও পদ্মা উত্তর থানার পুলিশ সদস্যরা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ, ব্যাটালিয়ন আনসার সদস্যরা।

এ দিকে দীর্ঘদিন ধরে গোয়ালিমান্দ্রা মাদক ব্যবসার জন্য কুখ্যাত ছিল। প্রশাসনের তথ্য অনুযায়ী,এই এলাকা মাদক কারবারিদের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, যেখানে ইয়াবা, হেরোইন, আইস ও গাঁজার অবৈধ বেচাকেনা চলত।

এবং বিভিন্ন স্থানে চুরি ও ডাকাতি হওয়া মালামাল ক্রয় বিক্রয় করা হতো, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রশাসন দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি চালিয়ে অবশেষে এই বড় ধরনের অভিযান পরিচালনা করে।

আটককৃতদের বিরুদ্ধে লৌহজং থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদক চক্রের মূল হোতাদের চিহ্নিত করে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

লৌহজং উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এই কঠোর অবস্থানের ফলে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে। স্থানীয়দের প্রত্যাশা, নিয়মিত অভিযান চালিয়ে গোয়ালিমান্দ্রাকে মাদকমুক্ত করা হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!