সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে ভোরের ডাক এর সাবেক প্রতিনিধি সিনিয়র সাংবাদিক নবারুণ দাশগুপ্তের পরলোক গমন

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে ভোরের ডাক এর সাবেক প্রতিনিধি সিনিয়র সাংবাদিক নবারুণ দাশগুপ্তের পরলোক গমন

নিজস্ব প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সিনিয়র সাংবাদিক শ্রী নবারুণ দাশগুপ্ত(৬৫) পরলোক গমন করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে টঙ্গীবাড়ী প্রেসক্লাব সহ মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন ।

বুধবার(৫ মার্চ) রাত আনুমানিক ৮:২৫ মিনিটে রাজধানীর ফারাবী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইসিউতে এ সিনিয়র প্রবীন সাংবাদিক পরলোকগমন করেন।

তার ছোট ছেলে দীপ্ত দাশগুপ্ত তার ফেসবুক একাউন্টে পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

জানাযায়, মৃ্ত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে যান।

সাংবাদিকতা পেশায় তিনি প্রায় দীর্ঘ ১৫ বছর জাতীয় দৈনিক ভোরের ডাক এ কর্মরত ছিলেন। এছাড়াও দৈনিক আলোকিত বাংলাদেশ, দৈনিক দিন প্রতিদিন সহ দেশের সুনামধ্য বিভিন্ন পত্র-পত্রিকায়ও কর্মরত ছিলেন এবং সর্বশেষ তিনি দৈনিক বাংলা৭১ নামে একটি পত্রিকায় কর্মরত ছিলেন।

 

তার মৃত্যুতে শোকের ছাঁয়া নেমে আসে টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে। তার মৃত্যুতে শোক জানিয়েছন, মুন্সিগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান, মুন্সিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক আনিছুর রহমান রলিন,টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড, জাহাঙ্গীর আলম, সাবেক সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, আহবায়ক কমিটির আহবায়ক মোঃ সুমন চোকদার, যুগ্ম আহবায়ক মোঃ নাজমুল ইসলাম পিন্টু, সদস্য সচিব সামসুদ্দিন তুহিন,মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক লিটন মাহমুদ প্রমূখ।

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!