সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
ঝাঁপা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী

ঝাঁপা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী

উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)ঃ

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারস্থ ৯ নং ঝাঁপা ইউনিয়ন পরিষদ ভবনে এক দিনের গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোছাঃ সেলিনা খাতুন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঝাঁপা ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ রেজাউল হক।

রোববার সকালে মতবিনিময় সভায় উপজেলা কোওয়ার্ডিনেটর অনুপম কুমার ঘোষ গ্রাম আদালতে মামলার জট নিরসন বিষয়ের উপর উপস্থাপনা ও ভিডিও প্রদর্শন করেন। এছাড়া সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য সহিংসতা ও মামলা থেকে কিভাবে জনগণকে সচেতনতা গড়ে তোলা যায় সে পরামর্শ বিষয়ক আলোচনা করেন। এ সময় বিএনপি’র নেতা মোঃ আলাউদ্দিন আলা, মোঃ মফিজুর রহমান মফিজ, মোঃ মোতালেব গাজী, মোঃ আহসান হাবিব রিপন, মোঃ সাইফুল আলম সাগর, মাদ্রাসার সুপার মোঃ আব্দুর রশিদ, মাদ্রাসার শিক্ষক মোঃ আসাদুজ্জামান, ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ জামাল উদ্দিন, মোঃ আবু মুসা, মোঃ মিজানুর রহমান, মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ খালেদুর রহমান টিটু, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ তাজু হোসেন, মোঃ আবুল কাশেম, মোঃ মাহাবুর রহমান, মহিলা ইউপি সদস্য মোছাঃ আন্না বেগম, মোছাঃ শাহানারা বেগম, মোছাঃ আবেদা বেগম সহ সকল প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও সুধিজন মতবিনিময়ে উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে গ্রাম আদালতের উপর একটি র‍্যালী বের করা হয়। এ বিষয়ে উপজেলা কোঅর্ডিনেটর অনুপম কুমার ঘোষ তাঁর বক্তব্যে বলেন- গ্রাম আদালতের সেবা সম্পকে এখনো সাধারণ মানুষের ধারনা কম। যে কারণে তারা কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। যদি তারা গ্রাম আদালত বিষয়ে জানতে পারেন তাহলে অনেক ছোটখাটো সমস্যা ইউনিয়ন পর্যায়ে হয়ে যেত। তাই বিষয়টি জনসাধারণের কাছে পৌছাঁনো জরুলি। তিনি আরো বলেন- অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে৷ উক্ত সভায় গ্রাম আদালতের আইন বিধি, ও গ্রাম আদালতের উপরে নির্মিত ভিডিও প্রদর্শন করা হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!