প্রতি বছরের ন্যায় এবছরেও দেশমাতৃকা ও ব্শ্বিজননীর সকল সন্তানের শান্তি ও কল্যান কামনায় যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী রাজগঞ্জ মোবারকপুর সর্বজনীন মহাশ্মশানে ১৬ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ২২তম বার্ষিক অনুষ্ঠান ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে শেষ হতে যাচ্ছে আগামীকাল।
এ অনুষ্ঠানটি (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে (২৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠান বিশ্ব শান্তি মঙ্গল কামনা, জল কেলি ও ভোগের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। এ সময় দেশের বিভিন্ন অঞ্চলের খ্যাতিসম্পন্ন গায়ক ও পাঠক এতে অংশ গ্রহন করেন।
এ অনুষ্ঠান সনাতন ধর্মের অন্যতম উৎসব রাজগঞ্জ মোবারকপুর সর্বজনীন মহাশ্মশানে প্রতি বছর হাজার হাজার ভক্ত বৃন্দের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে পালিত হয়ে আসছে। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিতাই চন্দ্র পাল। এ অনুষ্ঠানে সন্তোষ সরকার, স্বপন সিংহ, অসীম চৌধুরী, দেবদাস সিংহ, তাপস সিংহ, আশীষ মিত্র, উদয় নারায়ণ সিংহ সহ অন্যান্য কমিটির সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতায় ছিলেন।
সভাপতি নিতাই চন্দ্র পাল বলেন- আমাদের এই মহানাম যজ্ঞ অনুষ্ঠান প্রতিবছরের ন্যায়ে এ বছরে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে।