সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মহান ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ও হাসাইল বানারী ইউনিয়নেরযুব সমাজের আয়োজনে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত হাসাইল মাছ ঘাটে চলে এ ক্যাম্প। এসময় বিনামূল্যে প্রেসার মাপা,ডায়বেটিস পরিক্ষা, ওজন মাপা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

হাসাইল বানারী ইউনিয়ন যুব সমাজের এমন উদ্যোগ কে স্বাগত জানিয়ে ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান বলেন, এ ধরনের মেডিকেল ক্যাম্পিং মাঝে মাঝে হলে এটি স্বরনীয় হয়ে থাকবে। এ সময় তিনি হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো: শাহিন শেখ,ব্লাড ফাউন্ডেশনের সদস্য ওলি, আবু বক্কর,শান্ত, সেলিম হাওলাদার, রাজিব হাওলাদার, আহাদ দেওয়ান, মিধুলা আফসানা,ফারিয়া আদরিন,রায়হান বেপারী, অরপি,রিয়া,নাইম,ইউসুফ,অন্তু সহ অন্যান্য সদস্যবৃন্দ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!