সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
অপারেশন ডেভিল হান্টঃ গজারিয়ায় উপজেলা শ্রমিক লীগের আহবায়ক আটক

অপারেশন ডেভিল হান্টঃ গজারিয়ায় উপজেলা শ্রমিক লীগের আহবায়ক আটক

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়ায় অপারেশন ‘ডেভিল হান্টে’ উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নাসির সরকারকে আটক করেছে পুলিশ।

আটককৃত নাসির সরকার (৪৯) গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ভবেরচর গ্রামের মৃত ইসমাইল সরকারের ছেলে বলে জানা গেছে।

গজারিয়া থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল পৌণে চারটায় তার নিজ গ্রাম ভবেরচর থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গত বছরের ৫ আগস্টের আগে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার বিষয়টি স্বীকার করেছেন তিনি।

ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার আলম আজাদ বলেন, ‘অপারেশন ডেভিল হান্টে তাকে আটক করা হয়েছে। তিনি গজারিয়া উপজেলা শ্রমিক লীগের আহবায়ক। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি, বিস্তারিত পরে জানাবো’।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!