সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এক নারীর মৃত্যু

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এক নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় শিউলি আক্তার (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে

রোববার (১৬ ফেব্রুয়ারি) ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, গতকাল সাভার থেকে শিশু ও নারীসহ ১১ জনকে দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছিল।

এদের মধ্যে আজ ভোরে শিউলি আক্তার নামে একজন মারা যান। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এখনো সাতজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

 

তাদের মধ্যে সুমন ৯৯ শতাংশ দগ্ধ , শারমিন ৪২ শতাংশ দগ্ধ, সোয়ায়েদ ২৭ শতাংশ দগ্ধ, মনির হোসেন ২০ শতাংশ দগ্ধ,মাহাদী ১০ শতাংশ দগ্ধ, ছাকিন ১৪ শতাংশ দগ্ধ, সোহেল ১০ শতাংশ দগ্ধ, সুরাহা ৯ শতাংশ দগ্ধ, সূর্য বানু ৭ শতাংশ দগ্ধ ও জহুরা বেগমের শরীরে ৫ শতাংশ দগ্ধ রয়েছে।

 

নিহত শিউলি আক্তারের দেবর মো. জনি জানান, আমার ভাবি তার দুই ছেলে মাহাদী ও সাকিনের মাদ্রাসা বন্ধ থাকায় সাভারে ভাইয়ের বাসায় শবে বরাতের নামাজ পড়ার উদ্দেশ্যে বেড়াতে গিয়েছিল। ভাই আমাদের পরিবারের সবার অবস্থাই খারাপ। পবিত্র রাতে কেন যে এই ঘটনাটি ঘটলো এটা আল্লাহই ভালো জানেন।

 

এই ঘটনায় শিউলির দুই ছেলে সহ তাদের মামা বড় ভাই সোহেল এবং ছোট মামা সুমন ও দগ্ধ হয়েছে।

 

তিনি আরও জানান, শিউলির স্বামীর নাম শেখ মনির হোসেন। তার স্বামী ৭ মাস আগে বিদেশ থেকে দেশে ফিরে গ্রামের এলাকায় সেনিটারির দোকান দিয়েছিল। ঢাকার নবাবগঞ্জ উপজেলার দিঘীরপাড় গ্রামের আলাউদ্দিন মিয়ার মেয়ে শিউলি।

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!