সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
কয়েক ঘণ্টার ব্যবধানে মাগুড়ায় সড়কে ঝরলো দুই প্রাণ

কয়েক ঘণ্টার ব্যবধানে মাগুড়ায় সড়কে ঝরলো দুই প্রাণ

মাগুরা প্রতিনিধি

মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সদর উপজেলার কচুন্দী ইউনিয়নের ঠাকুরবাড়ি মোড় এবং মাগুরা শহরের বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন, হলেন, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার কেষ্টপুর গ্রামের করিম মন্ডলের ছেলে কাঠ ব্যবসায়ী মতিয়ার রহমান (৫৫) এবং মাগুরা জেলার শ্রীপুরের কালীনগর গ্রামের আব্দুর রশিদের একটি ইট ভাটার ম্যানেজার পুত্র সজিব (৩২)।

জানা গেছে, রামনগর ঠাকুরবাড়ি মোড়ে বিকেলের দিকে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সজিব আহম্মেদ নামে এক যুবক গুরুতর আহত হন। এ সময় তার সঙ্গে থাকা দুই মোটরসাইকেল আরোহী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, বিকেলে কচুন্দী ইউনিয়নের ঠাকুরবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনার পর এই সড়কের বাস টার্মিনাল এলাকায় সন্ধ্যায় দুর্ঘটনার কবলে পড়ে আরও দুই মোটরসাইকেল। ওই সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান কাঠ ব্যবসায়ী মতিয়ার রহমান নিহত হন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!