সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
চেয়ারম্যান আর দলীয় পদের জোড়ে অন্যের জমিতে তৈরী করেছেন ডুপ্লেক্স বাড়ি

চেয়ারম্যান আর দলীয় পদের জোড়ে অন্যের জমিতে তৈরী করেছেন ডুপ্লেক্স বাড়ি

মুন্সীগঞ্জ প্রতিনিধি॥

তিনি চেয়ারম্যান, তিনি আওয়ামী লীগের ইউপি পরিষদ সেক্রেটারী। পর পর তিন বার তিনি আওয়ামী লীগের ক্ষমতা বলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর মধ্যে দুই বারই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। আওয়ামী লীগ শাসন আমলে তিনি জোর জুলুম করে দখল করে নেন মানুষের জায়গা জমি। ক্ষমতায় থাকার কারণে তিনি কাউকে পাত্তায়ই দিতেন না। অথচ সরকার পতনের পর তিনি গা ঢাকা দিয়েছেন। তিনি হচ্ছেন লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোজ্জাম্মেল হক।
চেয়ারম্যান মোজ্জাম্মেল হকের প্রতিবেশী কাজী সোলেমান এর ছেলে মো. রফিকুল ইসলাম অভিযোগ করেন, হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন মো. মোজাম্মেল হক তাদের পত্রিক সম্পত্তি দখন করে নির্মাণ করেছেন বিশাল অট্টালিকা। জোর করে তাদের জমিতে তৈরী করেছেন রাস্তা। শিমুলিয়া মৌজার আর এস ২০৫ ও ২০৬ নং দাগে ২১ ও ৪ শতক জমি তাদের। কিন্তু রেকর্ডে কিছুটা ভূল থাকায় তারা মুন্সীগঞ্জে দেওয়ানী আদালতে মামলা করে ২০১৬ সালে তাদের অনুকুলে রায় পান। এ খবর জানতে পেরে চেয়ারম্যান মোজাম্মেল হক তাদের পত্রিক সম্পত্তির ২৯ শতাংশ জমি থেকে একটি অংশ জোর করে দখল করে নেন। সেখানে সে নির্মাণ করেন ডুপ্লেক্স বাড়ি। আমরা তার কাছে আমাদের জমি ফেরৎ চাইলে আমাদেরকে তিনি কোন পাত্তাই দেননি। আমরা আমাদের জমি ফেরৎ পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
এদিকে খোঁজ নিয়ে জানা যায়, চেয়ারম্যানের বাড়ির ভেতরে সরকারী সম্পত্তিসহ আরও কয়েক জনের জমি রয়েছে। এক বক্তির ৯৬ শতক জমি চেয়ারম্যান দখল করে রেখেছে। ক্ষমতার জোড়ে সে এসকল জমি দখল করে নিয়েছে। এক দিকে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অপর দিকে তিনি চেয়ারম্যান তাই তার কাছে পাত্তায়ই পায়নি এসব ভূক্তভোগী। এখন ক্ষতা নেই। গা ঢাকায় দিয়েছেন চেয়ারম্যান। ভূক্তভোগীরা এখন মুখ খুলতে শুরু করেছে। এসকল লোকজন তাদের জমি ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কমনা করছে।
এছাড়া তিনি ক্ষমতার বলে বিআইডব্লিউএ’র শিমুলিয়া ঘাটের রাস্তা দখল করে বাউন্ডারি ওয়াল নির্মাণ করেন। কিন্তু গত বছর বিআইডবিউটিএ সে ওয়াল ভেঙে দিলে তিনি ক্ষমতার বলে নিজস্ব লোকজন নিয়ে বিআইডব্লিউটিএর লোকজনের প্রতি আক্রমনের চেষ্টা চালায়। দীঘ দিন তিনি চুপ থাকলেও এখন আবার তিনি সেই খানে বাউন্ডারি ওয়াল নির্মাণ করছেন।
এ ব্যাপারে চেয়ারম্যান মোজাম্মেল হকের নাম্বারের একাধিক বার ফোন দিয়ে মোবাইল বন্ধ পাওয়ায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।#(ছবিসহ)

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!