সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের ফুলের ভালোবাসায় সিক্ত- সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ

মুন্সীগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের ফুলের ভালোবাসায় সিক্ত- সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদ্য সদস্য সচিব মো. মহিউদ্দিন আহমেদ’কে ফুলের ভালোবাসায় সিক্ত করেছেন জেলা বিএনপি, পৌর বিএনপির ও অংগসংগঠন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বেলা ১২ টার দিকে জেলা শহরের সুপার মার্কেট সংলগ্ন জেলা বিএনপির পাটি অফিসে এ ফুলের শুভেচ্ছা দেয়া হয়।

এরআগে মুন্সীগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে পাটি অফিসে আসেন। এ সময় নেতাকর্মীরা “জিয়ার সৈনিক এক হও, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, মহিউদ্দিন ভাই জিন্দাবাদ স্লোগানে মুখরিত করে তুলেন শহরের প্রধান সড়কগুলোতে। বয়ে চলে আনন্দ নেতাকর্মীদের মাঝে।

সংবর্ধনা অনুষ্ঠানটি শহর বিএনপি আহবায়ক ও সাবেক পৌর মেয়র একেএম ইরাদত মানু সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল-আলম স্বপন এর সঞ্চালন অনুষ্ঠিত হয়৷

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, সাবেক জেলা বিএনপির আহবায়ক সদস্য মো. গোলজার হোসেন, শহর বিএনপি যুগ্ম-আহবায়ক মো. শহীদুল ইসলাম, যুগ্ম-আহবায়ক কাজী আবু সুফিয়ান বিপ্লব, যুগ্ম-আহবায়ক মো. শাহাদাত হোসেন, যুগ্ম-আহবায়ক ও সাবেক ভিপি মো. শাহীন মিয়া, পৌর ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, পৌর ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম মৃধা, ৫ নং ওয়ার্ড সভাপতি বাদশা সিকদার, জেলা যুবদলের সদস্য সচিব মু. মাসুদ রানা, পৌর যুবদলের আহবায়ক এনামুল হক, সাধারণ সম্পাদক রায়হান কবির, সাবেক ভিপি শাহরিয়ার হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাসেম, শহর ছাত্রদলের আহবায়ক মো. রোমান হোসেন প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানটিতে সংক্ষিপ্ত আলোচনা সভায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বর্ষীযান রাজনীতিবীদ ও সাবেক ৫ বারের এমপি আলহাজ্ব মো. আব্দুল হাইয়ের আশু রোগ মুক্তির জন্য দোয়া করা হয়।

প্রসংঙ্গত – সদ্য সময়ে ৭ সদস্যসের মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে মো. মহিউদ্দিন আহমেদ জেলার সদস্য সচিব নির্বাচিত হন। তিনি এরআগেও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ছিলেন। মহিউদ্দিন আহমেদ মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও মুন্সীগঞ্জ-৩ আসনের ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য এবং সাবেক উপমন্ত্রী আলহাজ্ব মো. আব্দুল হাইয়ের ছোট ভাই।

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!