সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে গুলিবিদ্ধ হয়ে হাসপাতলে ভর্তি অন্তঃসত্ত্বা নারী – উত্তেজনা।

মুন্সীগঞ্জে গুলিবিদ্ধ হয়ে হাসপাতলে ভর্তি অন্তঃসত্ত্বা নারী – উত্তেজনা।

মুন্সীগঞ্জ প্রতিনিধি : 

মুন্সীগঞ্জ সদরে একাধিক ডাকাতি মামলার আসামি কিবরিয়া মিজি ও কানা জহিরের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিতে অন্তঃসত্ত্বা নারী আহত হয়েছেন।

৩১শে জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে আধারা ইউনিয়নের কালিরচর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত নারীর স্বজনরা জানান, ৩০ শে জানুয়ারি বৃহস্পতিবার মেঘনা নদীতে গোলাগুলিতে দুইজন নিহতের ঘটনার জের ধরে সকালে কিবরিয়া পক্ষের রাজু সরকারের বাড়িতে হামলা চালায় কানা জহিরের ভাই শাহিন বেপারি ও তার লোকজন।

এসময় অতর্কিত গুলিতে আহত হন অন্তঃসত্ত্বা নারী। আহত অবস্থায় ৯ মাসের অন্তঃসত্ত্বা পিংকি আক্তারকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শরীরের ডান পাশে কোমড়ের নিচে গুলি ঢুকে অপর পাশ থেকে বের হয়ে যাওয়ায় ওই নারী বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানান মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বসাক।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার আমাদের কে জানান, আইনশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।

গতকাল ৩০ শে জানুয়ারি বৃহস্পতিবার রাতে মেঘনা নদীতে কিবরিয়া মিজি ও কানা জহির দস্যুদলের সংঘর্ষে নিহত হন মুন্সীগঞ্জের কালিরচর ও চাঁদপুরের মতলব এলাকার দুইজন।

 

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!