সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
সাংবাদিকদের সুরক্ষায় দাবি জানালেন বিপিজেএফ

সাংবাদিকদের সুরক্ষায় দাবি জানালেন বিপিজেএফ

মো.এমরুল ইসলাম,প্রতিনিধি,নরসিংদীঃ

সারাদেশের সাংবাদিক সুরক্ষা ও মর্যাদার বৃদ্ধির জন্য বেশকিছু দাবি জানিয়েছেন বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) ও সাধারন সম্পাদক মো. রোমান আকন্দ যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

এ সময় বিপিজেএফ সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সারাদেশের সাংবাদিকদের স্বার্থে দাবি ও মর্যাদা আদায়ে আমরা মাঠে রয়েছি। স্বাধীনতার ৫৩ বছর পার হলেও সাংবাদিক সমাজ ও সাংবাদিকতা এখনও সুরক্ষিত নয়। বিশেষ করে তৃণমূলের সাংবাদিকরা সবচেয়ে বেশি অবহেলিত। তাই সুরক্ষায় সরকারকে একটি সময়োপযোগী সিদ্ধান্ত নিতে হবে। গণমাধ্যম সংস্কার কমিশন করায় অন্তর্বতীকালিন সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা চাই এই গণমাধ্যম সংস্কার কমিশন একজন সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা কি হবে তা নির্ধারণ করতে হবে। এছাড়াও অশিক্ষিত বা অপেশাদার কোন ব্যক্তি যাতে এই মহান পেশায় আসতে না পারে, সে জন্য কঠোর নীতিমালা করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। একটি জাতীয় ডাটাবেজ করে সারাদেশে কতজন সাংবাদিক আছে, তার তালিকা রাখারও দাবি জানাচ্ছি।

দাবিসমূহ হলো- সাংবাদিক নির্যাতন বন্ধে কঠোর আইন প্রণয়ন করতে হবে। মাধ্যমিক পর্যায় থেকে সাংবাদিকতা একটি অধ্যায় চালু করতে হবে। পেশাগত কাজে সাংবাদিক নির্যাতনের শিকার ও হামলা-মামলার ব্যয়ভার সংশ্লিষ্ট গণমাধ্যমকে বহন করতে হবে। সারাদেশে হরতাল ও অবরোধ অথবা সংঘর্ষের ঘটনার সময় পেশাগত দায়িত্ব পালনের জন্য ঝূঁকিভাতা প্রদান করতে হবে। কোনো সাংবাদিককে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলায় জড়ালে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। এই ১৫ বছরে যত সাংবাদিকদের নামে মিথ্যা হয়েছে, সেইসব মামলার বাদীকে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি জুলাই অভ্যুথানে যেসব সাংবাদিক মিথ্যা মামলায় জড়ানো হয়েছে, সেই মামলা প্রত্যাহার সহ বাদীকে শাস্তির আওতায় আনতে হবে। প্রতিটি গণমাধ্যমে সাংবাদিকদের অনুকুলে কল্যাণ ফান্ড গঠন করতে হবে। যেকোনো মামলায়  দোষী প্রমাণিত হওয়ার আগে কোনো সাংবাদিককে পুলিশ গ্রেপ্তার করতে পারবে না। পাশাপাশি গণমাধ্যম ওয়েজবোর্ড অনুযায়ী জেলা ও উপজেলা পর্যায়ে বেতন কাঠামো নির্ধারণ করতে হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!