সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
কয়রায় পরোয়ানা ভুক্ত ৬ পলাতক আসামী গ্রেপ্তার

কয়রায় পরোয়ানা ভুক্ত ৬ পলাতক আসামী গ্রেপ্তার

কয়রা(খুলনা) প্রতিনিধি ::

খুলনার কয়রায় বিভিন্ন মামলায় পরোয়ানা ভুক্ত ৬ আসামীকে গ্রেপ্তার করেছে কযরা থানা পুলিশ।

গত মঙ্গলবার (২৮ জানুয়ারী) রাতে কয়রা থানা পুলিশের বিশেষ অভিযানে এস আই রাজেত আলী,এ এস আই আঃ সামাদ , নাসির উদ্দিন, ফরহাদ,ফরিদ এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের শওকত সরদারের পুত্র আবু জাফর মোঃ মোকছেদ গাজীর পুত্র খোকন গাজী, মদিন শেখের পুত্র শায়জদ্দীন শেখ, ইউনুছ সরদারের পুত্র ইসরাফিল সরদার, হড্ডা গ্রামের ইমান আলী সরদারের পুত্র নূর ইসলাম সরদার ও দক্ষিন বেদকাশি ইউনিয়নের দুই বছরের সাজা প্রাপ্ত আসামী রুহুর আমিন গাজীর পুত্র সাবলু গাজী (৩০) কে গ্রেপ্তার করা হয়।

কয়রা থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা জিএম ইমদাদুল হক বলেন, দীর্ঘদিন যাবৎ পরোয়ানা ভুক্ত আসামীরা আত্নগোপনে ছিল। থানা পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। আসামীদের গ্রেপ্তার পূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!