সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
জেনেভার খালেদা জিয়ার সুস্থতা কামনায় সুইজারল্যান্ডে জেনেভা বিএনপি’র দোয়া মাহফিল

জেনেভার খালেদা জিয়ার সুস্থতা কামনায় সুইজারল্যান্ডে জেনেভা বিএনপি’র দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

জেনেভার বিভিন্ন শহর থেকে আসা বিএনপির নেতা-কর্মীদের উপস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে জেনেভা বিএনপি।

গত ২৭ জানুয়ারি (সোমবার) জেনেভা শহরের প্রাণকেন্দ্রে একটি আধুনিক হোটেলে এই দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সুইজারল্যান্ড শাখা জেনেভা বিএনপি। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সুইজারল্যান্ড বিএনপি’র সভাপতি মোফাজ্জল মল্লিক সাজিল। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন কাউসার।

এতে উপস্থিত ছিলেন, জেনেভা বিএনপি’র উপদেষ্টা নাজির আহমেদ (পারভেজ), উপদেষ্টা সঞ্জয় রতন বড়ুয়া, সভাপতি নাদির হোসাইন সিনিয়র সহ-সভাপতি শহিদুল আলাম (স্বপন), সহ-সভাপতি মীর বাদল, সহ-সভাপতি শামসুল কবির চৌধুরী (জুয়েল), সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান (রাবি), সাংগঠনিক সম্পাদক হাজী শাহীন, অর্থ-সম্পাদক মাহাবুব আলম, আন্তর্জাতিক সম্পাদক মঈন ইসলাম, মহিলা সম্পাদিকা সারা চৌধুরী।

দোয়া মাহফিল শেষে আলোচনা সভায় জেনেভাতে বসবাসরত নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে নবগঠিত কমিটির সভাপতি নাদির হোসাইন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন। একই সাথে জেনেভা বিএনপিকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম শক্ত ঘাটি হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন তার বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন যেন বিগত ১৬ বছরের দু:শাসন পুনরায় ফিরে না আসে, বাংলাদেশের রাজনীতি যেন সব সময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়। বিশেষ করে শহীদ জিয়ার বহুদলীয় গনতান্ত্রিক শাসনের মাধ্যমে আগামীর বাংলাদেশ এগিয়ে চলে।

অনুষ্ঠানের প্রধান অতিথি সুইজারল্যান্ড বিএনপি’র সভাপতি মোফাজ্জল মল্লিক সাজিল তার বক্তব্যে সুইজারল্যান্ডের প্রতিটি শহরে ধারাবাহিকভাবে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরো অধিক শক্তিশালী করতে তাদের সার্বিক সহযোগিতার কথা ব্যক্ত করেন।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!