সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কর্মচারীদের ৩ দিনের প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠান

মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কর্মচারীদের ৩ দিনের প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠান

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

 

মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সহায়ক কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধি শীর্ষক তিন দিনের প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠান করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টা দিকে এ সমাপনী অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান।

সমাপনী অনুষ্ঠানে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হোসাইন রনি’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস, ইফতি হাসান ইমরান ও দুরদানা রহমান। এর আগে গত রবিবার থেকে তিন দিন ব্যাপী বিকেল সাড়ে তিনটা হতে সাড়ে পাঁচটা পর্যন্ত কর্মদক্ষতা বৃদ্ধির প্রশি¶ণের কর্মশালা শুরু হয়। মঙ্গলবার বিকেলে প্রশি¶ণ শেষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সকল কর্মচারী ও কর্মকর্তাদের মাঝে কর্মদক্ষতার পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান আদালতে আসা বিচার প্রার্থীদের সহযোগিতার লক্ষ্যে সকল কর্মচারীদের দিক নির্দেশনা দেন। এ ব্যাপারে আদালতের নেজারত বিভাগের নাজির মো. আবু হানিফ জানান, আদালতের কর্মচারীদের তিন দিন ব্যাপী কর্মদক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ শেষে আজ সমাপনী অনুষ্ঠান করা হয়েছে।

অনুষ্ঠান শেষে আদালত কর্মচারীদের কর্মদক্ষতার পুরস্কার প্রদান করা হয়েছে। এসময় প্রধান অতিথি আদালতে আসা বিচার প্রার্থীদের সহযোগিতার লক্ষ্যে সকল কর্মচারীদের সাথে আলোচনা করেন।

 

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!