সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
মুন্সীগঞ্জ জাপার আহ্বায়ক কমিটির অনুমোদন

মুন্সীগঞ্জ জাপার আহ্বায়ক কমিটির অনুমোদন

বীর মুক্তিযোদ্ধা জামাল হোসেনকে আহ্বায়ক ও এএফএম আরিফুজ্জামান দিদারকে সদস্য সচিব ।

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির ১১৮ সদস্যের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন করা হয়েছে।

কেন্দ্রীয় জাতীয় পার্টি (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর সুপারিশে এ কমিটির অনুমোদন করেন চেয়ারম্যান জিএম কাদের।

প্রায় দুই বছর আগে বিলুপ্তির পর জেলায় জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা হওয়াতে নেতাকর্মীদের মাঝে আনন্দ ফিরে এলো

 

২২ শে জানুয়ারি বুধবার বিকেলে জাপার কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।

এই কমিটিতে বীর মুক্তিযোদ্ধা জামাল হোসেনকে আহ্বায়ক ও এএফএম আরিফুজ্জামান দিদারকে সদস্য সচিব করা হয়েছে।

এ ছাড়াও আহ্বায়ক কমিটিতে নাট্যাভিনেতা রফিকউল্লাহ সেলিম, আলহাজ্ব আব্দুল বাতেন, জানে আলম হাওলাদার, শফিকুল ইসলাম ও হাবিবুর রহমান সেলিমকে যুগ্ম-আহ্বায়ক করা হয়।

কমিটির অনুমোদন পাওয়ায় আনন্দ প্রকাশ করেছেন জেলা জাপার নব-নির্বাচিত সদস্য সচিব এএফএম আরিফুজ্জামান দিদার।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!