সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
যুক্তরাজ্য সশস্ত্রবাহিনীর সর্বপ্রথম সেনা সদস্য ডিসিয়ান আজাদকে সম্মাননা

যুক্তরাজ্য সশস্ত্রবাহিনীর সর্বপ্রথম সেনা সদস্য ডিসিয়ান আজাদকে সম্মাননা

যুক্তরাজ্য সশস্ত্রবাহিনীর সর্বপ্রথম সেনা সদস্য ডিসিয়ান আজাদকে সম্মাননা

জিতু রায়,মুন্সীগঞ্জঃ

ঢাকা কলেজের রি-ইউনিয়ন-২০২৫ অনুষ্ঠানে
সর্বপ্রথম ডিসিয়ান হিসেবে যুক্তরাজ্য সশস্ত্রবাহিনীতে নিয়োগ প্রাপ্ত সাবেক ব্রিটিশ সেনা, ঢাকা কলেজের প্রাক্তন মেধাবী ছাত্র এম এস আজাদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার একটি অভিজাত রিসোর্টে ঢাকা কলেজের রি-ইউনিয়ন অনুষ্ঠানে এর সম্মাননা স্মারক তুলে দেন ঢাকা কলেজের বর্তমান অধ্যক্ষ এ কে এম ইলিয়াস। মাহমুদ শওকত
আজাদ বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করায় তার পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন ঢাকা কলেজ সমাজবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী ও ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি মাজহারুল ইসলাম সুমন।

মাহমুদ শওকত আজাদ বর্তমানে যুক্তরাজ্যর ব্রিটিশ সিভিল সার্ভিসে হিস্ মাজেস্টি রেভিনিউ এন্ড কাস্টমস (HMRC ) এর কাস্টমস এন্ড Excise লিগাল ডিভিশন এ নিয়োগপ্রাপ্ত প্রথম ডিসিয়ান।

উল্লেখ্য আজাদকে সম্প্রতি তার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসন ‘বিশিষ্ট ব্যক্তিত্ব’ হিসেবে তার নাম প্রশাসনের সরকারি ওয়েবসাইট এ অন্তর্ভুক্ত করেছে।

মুঠোফোন সম্মাননা প্রাপ্তির অনুভূতি জানতে চাইলে আজাদ জানান, “ঢাকা কলেজের ছাত্র হিসেবে আমি গর্বিত। এই কলেজ থেকে অনেক কিছু শিখেছি, দেখেছি। ঢাকা কলেজে আমার ভালো অভিজ্ঞতা রয়েছে। ছাত্র জীবনের এই অভিজ্ঞতাই আমাকে সফলতা এনে দিয়েছে। সব মিলিয়ে ঢাকা কলেজের জীবন আনন্দময় ছিলো। ঢাকা কলেজের রি-ইউনিয়ন-২০২৫ অনুষ্ঠানে আমাকে সম্মাননা প্রদান করায় আমি গর্বিত এবং আনন্দিত। অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত সহপাঠী অগ্রজ অনুজ সকলের প্রতি আমার কৃতজ্ঞতা।

অনুষ্ঠানে ঢাকা কলেজের সাবেক ভিপি রি-ইউনিয়ন পরিচালনা কমিটির আহবায়ক মীর সরফত আলী সপুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের গভর্ণর আহসান এইচ মনসুর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশিষ্ট সাংবাদিক শফিকুর রহমান।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!