সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে ভূমিহীনদের খাস জমি দখল করার অভিযোগ

মুন্সীগঞ্জে ভূমিহীনদের খাস জমি দখল করার অভিযোগ

মুন্সীগঞ্জে ভূমিহীনদের খাস জমি দখল করার অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

পদ্মানদীর ভাঙ্গনের স্বীকার হয়ে বসতভিটা হারিয়ে প্রায় ৪০ বছর পূর্বে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের রজত রেখা নদীর পাশে জেগে ওঠা চরে আশ্রয় মিলে ভূমিহীন বারেক মোল্লা,রিদয় মোল্লা,নাজিম বেপারী, শাহিন মোল্লা সহ প্রায় ১৫-২০টি পরিবারের। দীর্ঘ ৩৫ বছরেও এখানে কেউ তাদের কে বাধা দেয়নি তবে ইদানীং তাদের প্রতিবেশি আজিজুল বকাউল গংরা সরকারি খাস জমি গুলো তাদের দাবী করে বিভিন্ন সময় হুমকি ধমকি দিয়ে আসছেন বলে অভিযোগ করেন এখানে আশ্রয় নেওয়া অন্যান্য পরিবার গুলো। আশ্রয় নেওয়া শাহা মোল্লার ছেলে শাহিন মোল্লা বলেন, ৪০ বছর আগে পদ্মা নদীতে যখন আমাদের সব কেরে নেয় তখন দিঘিরপাড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ মূলচর
রজত রেখা নদীর কালিদাসের রাস্তায় আমরা অসহায় অবস্থায় আশ্রয় নেই। কখনো কেউ কিছু বলেনি। কিছুদিন পূর্বে আমার মায়ের থাকার ঘরটি ভেঙ্গে গেলে নতুন করে উঠাতে যাই এসময় আমাদের প্রতিবেশি আজিজুল বকাউল, তার ভাই হুন্ডি ব্যবসায়ী মিজান বকাউল,ছেলে এনামুল বকাউল, নাজমুল বকাউল গংরা আমাদের ঘর তোলতে বাধা দেয়। এই জমি তাদের দাবী করে এখান থেকে ঘর ভেঙ্গে অন্য জায়গায় চলে যেতে বলেন। অথচ এই আজিজুল বকাউল গংরাও এই সরকারি জমিতে আশ্রয় নিয়েছেন। তিনি আরও বলেন, আজিজুল বকাউল গংরা অবৈধ কাজ কর্ম করে অনেক টাকার মালিক হয়ে ক্যাডার বাহিনীদের সাথে সম্পর্ক গড়ে আমাদের হুমকি ধমকি দিয়ে আসছেন। আমরা সরকারি জমিতে আশ্রয় নিয়েছি সরকার যেদিন এই জমি ছেরে দিতে বলবে সেদিন চলে যাবো।কোনো ক্যাডার বাহিনীর কথায় আমরা এই জমি ছাড়বোনা।
এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত আজিজুল বকাউল এর সাথে যোগাযোগ করার জন্য তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!