সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
আরগাও বিএনপি’র কমিটি গঠন; খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল

আরগাও বিএনপি’র কমিটি গঠন; খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সুইজারল্যান্ড শাখার তত্ত্বাবধানে আরগাও শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। গত ১২ জানুয়ারি (রবিবার) আরগাও শহরের একটি আধুনিক অডিটোরিয়ামে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই কমিটির ঘোষণা করা হয়।

আরগাও বিএনপির ৮ সদস্যের কমিটি ঘোষণা দেন সুইজারল্যান্ড বিএনপি’র সভাপতি মোফাজ্জল মল্লিক সাজিল ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন কাউসার। এতে
ব্যাপক জন-সমর্থন এবং উপস্থিতি সকল সদস্যদের মমর্থন নিয়ে সভাপতি হিসেবে জামাল হোসাইন এবং সাধারণ সম্পাদক ওয়াহিদ হোসাইন রানার নাম ঘোষণা করেন সুইজারল্যান্ড বিএনপি’র নেতৃবৃন্দ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি শাহজান মিয়াঁ, সহ-সভাপতি মামুনুর রশিদ (মামুন), যুগ্ম-সাধারন সম্পাদক সোহেল শেখ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, অর্থ-সম্পাদক জাকির হোসেন
প্রচার সম্পাদক খন্দকার বাদল। পরে নবনির্বাচিত সভাপতিকে ফুলের শুভেচ্ছা জানায় বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

এর আগে বিভিন্ন কেন্টন (জেলা) থেকে আসা বিএনপির নেতা-কর্মীদের উপস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল করা হয়।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সামসুদ্দিন তালুকদার এবং মোনাজাত পরিচালনা করেন ইসমাইল হোসেন কাউসার ।

আরগাওে বসবাসরত নেতাকর্মীদের উদ্দেশ্যে
দেয়া বক্তব্যে নবগঠিত কমিটির সভাপতি জামাল হোসাইন আরগাও বিএনপিকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম শক্ত ঘাটি হিসেবে গড়ে তোলার
প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে বিএনপি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে মাইনাস করার ষড়যন্ত্র চলছে।
এমন গনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে অন্তর্বত্নী সরকার যেন নিজেদের জড়িয়ে না ফেলে এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানান।
বিগত ১৬ বছরের দু:শাসন পুনরায় যেন ফিরে না আসে, বাংলাদেশের রাজনীতি যেন সব সময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়। বিশেষ করে শহীদ জিয়ার বহুদলীয় গনতান্ত্রিক শাসনের মাধ্যমে আগামীর বাংলাদেশ এগিয়ে চলে।

অনুষ্ঠানের অতিথি সুইজারল্যান্ড বিএনপি’র সভাপতি মোফাজ্জল মল্লিক সাজিল তার বক্তব্যে সুইজারল্যান্ডের প্রতিটি শহরে ধারাবাহিকভাবে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরো অধিক শক্তিশালী করতে তাদের সার্বিক সহযোগিতার কথা ব্যক্ত করেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!