সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালতে ৩ দোকানীকে ১৩ হাজার টাকা জরিমানা 

সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালতে ৩ দোকানীকে ১৩ হাজার টাকা জরিমানা 

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নির্ধারিত পণ্যের ক্ষেত্রে পাটজাত মোড়ক ব্যবহার না করে কৃত্রিম (পলিথিনের) মোড়ক ব্যবহার করে পণ্য সংরক্ষণ  করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ দোকানীকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট: মো: তৌহিদুল ইসলাম বারি।

বুধবার ১৫ জানুয়ারী বিকাল ৪ টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান বাজারে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন,২০১০ এর ৪ ধারা লংঘনের দায়ে ১৪ ধারায় এ জরিমানা করেন।

সিরাজদিখান থানার এসআই সাচ্চু মিয়ার নেতৃত্বে একটি টিম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় করার সহায়তা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট: মো: তৌহিদুল ইসলাম বারি জানান,নির্ধারিত পণ্যের ক্ষেত্রে পাটজাত মোড়ক ব্যবহার না করে কৃত্রিম (পলিথিনের) মোড়ক ব্যবহার করে পণ্য সংরক্ষণ করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০১০ এর ৪ ধারা লংঘনের দায়ে ১৪ ধারায় ৩ জন দোকানীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!