সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের বিএনপির ৮ নেতাকর্মী জামিনে মুক্ত

মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের বিএনপির ৮ নেতাকর্মী জামিনে মুক্ত

মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের বিএনপির ৮ নেতাকর্মী জামিনে মুক্ত

নিজস্ব প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে গত ডিসেম্বর মাসে বিএনপির আতিক মল্লিক গ্রুপ ও আওলাদ মোল্লা গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে উভয় গ্রুপের বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হয়। পরে উভয় পক্ষের ১০ জনকে আসামী করে মামলা হয়। এই মামলায় আগে দুই জন জামিন পেলেও আজ বাকী ৮ জন জামিনে মুক্ত হন।

আজকের জামিন শুনানিতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান ফকির, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এএসএম আতাউর রহমান মল্লিক, মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ ওয়াহিদ মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান প্রমূখ।

আজ বুধবার জামিনে মুক্তি পান সবুজ, জানশরীফ, গিয়াস উদ্দিন, রহমতুল্লাহ, সায়েদ দেওয়ান, ফাহাদ সরকার, আনিস, সুফিয়ান এই ৮জন নেতাকর্মী।বিএনপি নেতা আওলাদ মোল্লা বলেন- আমরা একে অপরের ভাই, আমরা ওয়াদা করি আর ঝগড়াঝাটি করবো না, মিলেমিশে থাকবো।

আরেক বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান বলেন- ঝগড়াঝাটি, মারামারি সমাজের জন্য ভালো কিছু নিয়ে আসে না। এসব বাদ দিয়ে ভালো কাজে আত্মনিয়োগ করতে হবে, দেশের মানুষ কিভাবে ভালো থাকে সে চিন্তা করতে হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!