সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মানুষের অধিকার নিশ্চিত করাই বিএনপির মূল লক্ষ্য : মোল্লা মোহাম্মদ শাহীন

মানুষের অধিকার নিশ্চিত করাই বিএনপির মূল লক্ষ্য : মোল্লা মোহাম্মদ শাহীন

মানুষের অধিকার নিশ্চিত করাই
বিএনপির মূল লক্ষ্য : মোল্লা মোহাম্মদ শাহীন

নিজস্ব প্রতিবেদকঃ

মুন্সীগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক ও শিলই ইউনিয়নের কৃতি সন্তান মো. মোল্লা মোহাম্মদ শাহীন বলেছেন, দেশকে স্বনির্ভর জাতি হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সকল ধরনের দুঃশাসন ও বৈষম্যের অবসান ঘটিয়ে আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ। মানুষের অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

দেশের অর্থনৈতিক উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিকনির্দেশনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নেতৃত্বে দেশের কল্যাণে সবাইকে কাজ করতে হবে।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষিত সব কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। তাহলেই বাংলাদেশ শান্তিময়,
সাম্য ও মানবিক দেশ হিসেবে গঠিত হবে।
তিনি সোমবার সন্ধ্যায় দৈনিক নাগরিক বাণীর সঙ্গে আলাপকালে এ কথা বলেন। স্বেচ্ছাসেবক দল নেতা মোল্লা মোহাম্মদ শাহীন বিগত সরকারের আমলে মিথ্যা মামলায় কারাবরণ করেন।
সর্বশেষ জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরুর সময় পুলিশের মামলা শিকার হন। তিনি বলেন, সেবামূলক কাজের মাধ্যমে জনগণের হৃদয়ে স্থান করে নিতে হবে।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন তাদের
মূল্যায়নে কাজ করতে হবে।

এসময় তিনি যুবকদের সমাজ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান জানান ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!