সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
মুন্সীগঞ্জে তুচ্ছ ঘটনায় ছেলের ছুরিকাঘাতে আহত বাবার দুই বন্ধু

মুন্সীগঞ্জে তুচ্ছ ঘটনায় ছেলের ছুরিকাঘাতে আহত বাবার দুই বন্ধু

মুন্সীগঞ্জ প্রতিনিধি :

মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ নয়াগাঁও এলাকায় তুচ্ছ ঘটনায় ছেলের ছুরিকঘাতে আহত হয়েছেন বাবার দুই বন্ধু। আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ছুরিকাহত শরীফ হোসেনকে (৩২) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি ও মোবারক হাজারীকে (৪৫) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই। উভয়ের বাড়ি নয়াগাঁও পূর্বপাড়া এলাকায়।

প্রত্যদর্শীরা জানান, নয়াগাঁও এলাকার শরীফ হোসেনের দোকানের সামনে মৃদুল দেওয়ান (২০) নামে এক যুবক নিত্য পন্যের উর্ধ্বগতি গতি নিয়ে বিএনপির উপর দোষ দিয়ে কথা বলছিলো। এতে মৃদুলের বাবার বন্ধু মোবারক হাজারী ও মুদি দোকানী শরীফ তাকে এসব কথাবার্তা বলতে বারণ করে। পরে মৃদুল এনিয়ে তাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে।

তাৎক্ষনিক মৃদুলের এ ঘটনাটি তার বাবা টিটুর কাছে মোবাইল ফোনে জানান মোবারক ও শরীফ। ঘটনা জানার পরপরই টিটু দেওয়ান তার ছেলেকে মোবাইল ফোনে শাসালে ক্ষিপ্ত হয়ে উঠে মৃদুল। এক পর্যায়ে শরীফ ও মোবারককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

অভিযুক্ত মৃদুল দেওয়ান শহরের ইদ্রাকপুর এলাকার টিটু দেওয়ানের ছেলে। আর মোবারক ও শরীফ মৃদুলের বাবা টিটু দেওয়ানের শৈশবের বন্ধু।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম পিপিএম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তবে এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।#

মুন্সীগঞ্জ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!