সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
আপনারা রাজনীতি করেন আমাদের কোন আপত্তি নাই, কিন্তু আইন শৃঙ্খলা ভঙ্গ করলে কোন ছাড় নাই- মুন্সীগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা

আপনারা রাজনীতি করেন আমাদের কোন আপত্তি নাই, কিন্তু আইন শৃঙ্খলা ভঙ্গ করলে কোন ছাড় নাই- মুন্সীগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা

আপনারা রাজনীতি করেন আমাদের কোন আপত্তি নাই, কিন্তু আইন শৃঙ্খলা ভঙ্গ করলে কোন ছাড় নাই- মুন্সীগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা

মুন্সীগঞ্জ  প্রতিনিধি

আপনারা রাজনীতি করেন আমাদের কোন আপত্তি নাই, কিন্তু আইন শৃঙ্খলা ভঙ্গ করলে কোন ছাড় নাই।মুন্সীগঞ্জে কৃষিজ যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী একথা বলেন।

তিনি আরো বলেন, আইন শৃঙ্খলা ভঙ্গকারী যে-ই হোক আমার ভাই হলেও কোন ছাড় হবে না।
এছাড়া সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা তেল মারা বন্ধ করুন, ভবিষ্যতে কে আসবে তারা এমপি হোক বা যা হোক যখন হবে তখন দেখা যাবে। আপনারা কঠোর হোন। এখন সবাই শৃঙ্খলার ভীতর থাকেন।

জেলার সিরাজদিখান উপজেলার কুসুমপুর মাঠে রবিবার বিকালে কৃষকদের মাঝে ৩০ টি পাওয়ার টিলার ও ৩০ টি সেলো পানির পাম্প বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ঢাকা ব্যাংক পিএলসি’র অর্থায়নে সিরাজদিখান উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার ঢাকা ব্যাংকের ফাউন্ডার ভাইস চেয়ারম্যান এটিএম হায়াতুজ্জান খান, ব্যাংকের পরিচালক আলতাফ হোসেন সরকার।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন
উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস ধীরণ, উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহসহ আরো অনেকে।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!