মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরীকে প্রত্যাহার করে মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
১১ জানুয়ারি শনিবার রাতে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিয়াম পাঠান, শুভ পাঠান ও হিমেল।