সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে শ্রীনগর থানা থেকে আসামী ছিনিয়ে নেয়ার ঘটনায় বিএনপির ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মুন্সীগঞ্জে শ্রীনগর থানা থেকে আসামী ছিনিয়ে নেয়ার ঘটনায় বিএনপির ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

 

শ্রীনগর ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি :

মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে এজাহার়ভুক্ত আসামী উপজেলা যুবদল নেতা তরিকুল ইসলামকে থানা থেকে ছিনিয়ে নেয়ার ঘটনায় বিএনপির ৩১ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

১১ই জানুয়ারি (শনিবার ) বিকেল ৩টায় শ্রীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কাইয়ুম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, থানার ওসি অপারেশনের কক্ষ ভাংচুর করে ওসি তদন্তসহ ১০জন পুলিশকে মারধর করে এজাহার নামীয় আসামী যুবদল নেতা তরিকুল ইসলামকে থানা থেকে ছিনিয়ে যায়।

এ ব্যাপারে রাতেই সেনাবাহিনীসহ আমরা সারারাত অভিযান চালিয়ে আসামী তরিকুলকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

এ ঘটনায় আজ ১১ই জানুয়ারি (শনিবার) এসআই আঃ রাজ্জাক বাদী হয়ে শ্রীনগর উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন মৃধা জেমসসহ উপজেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ৩১ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা  ১৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় অভিযান চালিয়ে পুলিশ  শনিবার সন্ধ্যায় ইয়াবাসহ তিন আসামিকে গ্রেফতার করে। এরা হচ্ছে শুভ, শিহন, হিমেল। পুলিশ সুত্রে জানা যায় , অভিযান অব্যহত থাকবে।

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!