সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
গজারিয়ায় ট্রলার-স্পিডবোট সংঘর্ষে নিহত ৪

গজারিয়ায় ট্রলার-স্পিডবোট সংঘর্ষে নিহত ৪

ওসমান গনি,স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা সামাজিক অনুষ্ঠান থেকে ফেরার পথে ট্রলার সাথে স্পিডবোর্ড সংঘর্ষে ৩জন নিহত হয়েছে। এঘটনায় আরো নিখোঁজ রয়েছেন  একজন।

নিহতরা হলেন,গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামের মালদ্বীপ ফেরত ওদুদ বেপারি (৩৫), মুন্সীগঞ্জের সদর উপজেলার

বাবুল(৪০) পার্শ্ববর্তী চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সাকিব (২৬)। অপর নিখোঁজ হলেন মতলব উত্তর উপজেলার নাঈম(২৪)।

গেল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রাম সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।

দূর্ঘটনা কবলিত এলাকায় বিআইডব্লিউটিএ ডুবুরি দল নিখোজে উদ্ধারে কাজ করছে। এতে সহযোগিতায় রয়েছে গজারিয়া কোস্টগার্ড।

স্পিডবোর্ডে থাকা নিহত মালদ্বীপ ফেরত ওদুদ বেপারি’র স্ত্রী ফেরদৌসী জানান, শুক্রবার রাতে একটি অনুষ্ঠান শেষে মতলব উত্তর উপজেলা বেলতলী গ্রাম থেকে  আসার পথে নদীতে একটি ট্রলারের তাদের সাথে থাকা স্পিডবোর্ডের সংঘর্ষ হয়। তখন তাদের স্পিডবোর্ডটি দুমড়েমুচড়ে

যায়। এতে তার স্বামী ওদুদসহ তিনজন নিহত হয়। একজন এখনো নিখোঁজ রয়েছে। আহত হয়েছে অন্তত ৫থেকে ৬জন।

বিআইডব্লিউটিএ এর উপপরিচালক কমান্ডার ওবায়দুল কবির খান জানান, ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের বকবা সাথে কথা বলে উদ্ধার অভিযানে শুরু করি, এসময় দূর্ঘটনা কবলিত ট্রলার ও স্পিডবোর্ডের কিছু অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে।  নিখোঁজের সন্ধান পাওয়া যায়নি, উদ্ধার কাজ চলমান রয়েছে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন,নদীতে একটি ট্রলারে সঙ্গে রাতের অন্ধকারে দ্রুতগতির স্পিডবোটের সংঘর্ষ হয়। খবর পেয়ে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স গেলে আহত ১জন কে ঢাকা পাঠানো হয় এবং নিহত ৩জন কে নৌপুলিশ হেফাজতে দেয়া হয়।

তবে কতজন আহত হয়েছেন তা এখনও জানতে পারিনি। শুনেছি স্পিডবোটে ১০-১২ জন ছিলেন

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!