সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জের থানা থেকে এজাহারভুক্ত আসামি যুবদল নেতাকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে রাস্তা ব্লকেড করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা

মুন্সীগঞ্জের থানা থেকে এজাহারভুক্ত আসামি যুবদল নেতাকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে রাস্তা ব্লকেড করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে ও বিচারের দাবীতে ঢাকা-মাওয়া মহাসড়কে অবস্থান নিয়ে ব্লকেড ও প্রতিবাদ কর্মসূচি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

শনিবার বেলা ১২ টার দিকে কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজার সামনে মহাসড়কে অর্ধশতাধিক ছাত্র-ছাত্রী অবস্থান নেয়। তারা ওই ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবীতে জানায়।

এতে মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়ে এক কিলোমিটার এলাকায় যানজট দেখা দেয়। জরুরি সেবা ও এম্বুলেন্স চলাচল করতে দেওয়া হয়েছে।

আন্দলোনকারীদের নিবৃত্ত করে মহাসড়ক থেকে সরে যেতে অনুরোধ করছেন পুলিশ সদস্যরা। আশ্বাস্ত হয়ে আন্দোলনকারীরা দুপুর পৌনে ১ টায় মহাসড়ক থেকে সরে যায়।

উল্লেখ্য, শ্রীনগরে থানা থেকে ফৌজদারি মামলার এজহার ভুক্ত আসামী যুবদল নেতা তরিকুলকে শুক্রবার রাতে ছিনিয়ে নেয় বিএনপির নেতাকর্মীরা।
রাত ১০টার দিকে থানায় হট্টগোল বাধিয়ে ওই আসামিকে ছিনিয়ে নেয় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী।

১১-০১-২০২৫

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!