সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ করেছিল আ.লীগ: ফখরুল

ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ করেছিল আ.লীগ: ফখরুল

নিজস্ব প্রতিনিধিঃ

আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্রীড়াঙ্গন এর সবচেয়ে বড় উদাহরণ। দলটি এই অঙ্গনকে দলীয়করণ করে ভালো ও মেধাবী খেলোয়াড়দের সুযোগ দেয়নি।

শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীতে পল্লবীর সিটি ক্লাব মাঠে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, খেলোয়াড়দের মন উদার হয়। মাদক নির্মূলসহ সামাজিক কাজে তাদের ভূমিকা অনেক। তারেক রহমানও প্রত্যাশা করেন মাদক পরিহার করে তরুণ সমাজ খেলাধুলায় মনোযোগী হবে।

আওয়ামী লীগের আমলে ভালো ও মেধাবী খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয়নি অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, এখন মেধার চর্চা হবে। সবাই যেন সুযোগ পায়। ভালো খেলোয়াড়দের বের করে আনতে হবে। ক্রিকেট এখন খুব নাম করছে, কিন্তু এক সময় ফুটবল ছিল খুব জনপ্রিয় খেলা।

ক্রীড়াঙ্গনে জিয়া পরিবারের অবদান তুলে ধরে তিনি বলেন, আরাফাত রহমান কোকোর ক্রিকেটে বড় ভূমিকা ছিল। দেশের ক্রিকেটে যে উৎকর্ষতা সাধিত হয়েছে তার ভিত্তি কোকোর হাত ধরেই হয়েছে।

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!