সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
রাতের আধারে বাড়িতে ঢুকে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত ১

রাতের আধারে বাড়িতে ঢুকে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানাধীন একটি বাড়িতে দুর্বৃত্তদের হামলায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার ৭ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক রাত ৩ টায় টঙ্গীবাড়ী উপজেলার সোনারং পেট্রোল পাম্প সংলগ্ন মাষ্টার বাড়িতে এ ঘটনা ঘটেছে। আহত হাফেজ মাওলানা মিসবাহ উদ্দিন আবু বকর (৪২) ওই এলাকার আলহাজ্ব আবু বকর সিদ্দিক এর ছেলে।

স্থানীয় এক সাজ্জাদ হোসেন নামের এক ব্যক্তি জানান, মধ্যরাতে হঠাৎ ঘরে ঢুকে পড়ে মুখ ঢাকা ২জন দুর্বৃত্ত অতর্কিত ভাবে হত্যার উদ্দ্যেশে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করে। বাড়ির লোকজনের চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে সা’দ পন্থী লোকের মদদে এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে।

পরে আহতকে উদ্ধার করে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় হসপিটালে ভর্তি রাখা হয়েছে।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) মো. মুহিদুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে সরেজমিন পরিদর্শন করা হয়েছে। দোষীদের খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!