সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে  অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরন

মুন্সীগঞ্জে  অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরন

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে কনকনে শীতে  ৫ শতাধিক শীতার্ত  অসহায় দরিদ্র পরিবারের মাঝে কম্বল পৌছে দিয়েছে সদর উপজেলা বিএনপি  । মঙ্গোলবার দুপুরের সদর উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার চরাঞ্চলের বাংলাবাজারের বিভিন্ন গ্রামের অসহায় দরিদ্র ও শীতার্তদের মাঝে এসব কম্বল পৌছে দেয়া হয় ।

এতে উপস্থিত থেকে হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল তুলে দেন পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাঈদুর রহমান ফকির। বাংলাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন বাবুর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সভাপতি মোঃ মজিবুর দেওয়ান, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ তাজুল ইসলাম, বাংলাবাজার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ শফিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম বেপারী,ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা, বিএনপি নেতা জামিল মোল্লা সহ বাংলাবাজার ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ রিপন বেপারী,  উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও এর বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

কম্বল বিতরণ কালে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ছাড়াও স্থানীয় বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্বা আব্দুল হাই সহ অসুস্থ্য  সকল বিএনপি নেতাকর্মীদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!