সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে ব্যাটারিচালিত ইজিবাইক ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ব্যাটারিচালিত ইজিবাইক ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ব্যাটারিচালিত ইজিবাইক ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো.এনামুল হোসেন  (২০)নামে এক  মোটরসাইকেল আরোহী  নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক ও  ইজিবাইকের  দুুই যাত্রী।

আজ মঙ্গলবার বিকাল ৫ টায় উপজেলার ইছাপুরা  ইউনিয়নের মোস্তফাগঞ্জ মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের প্রথমে সিরাজদীখান  স্বাস্থ্য কমপ্লেক্স  পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

সিরাজদীখান স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ড মুশফিকুর রহমান রাজীব জানান, স্থানীয়রা চারজন রোগী নিয়ে আসে। একজন এখানে আসার আগেই মারা যায় অপর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ এখনো স্বাস্থ্য কমপ্লেক্সে আছে  পুলিশ পাঠিয়েছি, নিহতের স্বজনরা আসলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!