সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে মুক্তারপুর সেতুর উপর থেকে লাফ দিয়ে যুবকের মৃ ত্যু

মুন্সীগঞ্জে মুক্তারপুর সেতুর উপর থেকে লাফ দিয়ে যুবকের মৃ ত্যু

নিজস্ব প্রতিনিধি

মুন্সীগঞ্জে সেতুর উপর থেকে লাফ দিয়ে এক যুবকের মর্মান্তির মৃত্যূ হয়েছে।  মুন্সীগঞ্জ সদর উপজেলা শহরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর এলাকার সেতুর উপর থেকে লাফ দিলে  আনুমানিক (৩০) বছরের যুবকের মৃত্যূ হয় ।

মঙ্গলবার ( ৭ জানুয়ারী ) বেলা ১১ টার দিকে শহরের ওই এলাকার ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে (মুক্তারপুর সেতু) এ ঘটনা ঘটে।

নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গ প্রেরণ করেছেন।

স্থানীয়রা জানান, সেতুর উপর থেকে ওই যুবক লাফ দিলে সেতুর নীচে সড়কের উপর পড়ে। সেখানে আহত অবস্থায় বেশ কিছুক্ষন যুবককে কাতরাতে দেখা যায়। পরে সেখানেই যুবক মারা যান।

ঘটনাস্থল সংলগ্ন মুক্তারপুর নৌ-ফাঁড়ির অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেন, এ ব্যাপারে আমি কিছু জানি না।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম দুপুর আড়াইটার দিকে আমাদের কে  বলেন,  সেতুর উপর থেকে এক যুবক লাফ দিয়ে মারা  গেছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গ প্রেরণ করেছে । ওই যুবকের নাম ঠিকানা   এখনো পাওয়া যায়নি। কি কারনে সে সেতুর উপর থেকে লাফ দিয়েছে তাও জানা যায়নি।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!