সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে হত্যা মামলায় জুয়েল চেয়ারম্যান কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মুন্সীগঞ্জে হত্যা মামলায় জুয়েল চেয়ারম্যান কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

ওসমান গনি,স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শ্রমিক রিয়াজুল ফরাজীকে হত্যার মামলায় ইউপি চেয়ারম্যান মো.শহিদুজ্জামান জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (০৭ জানুয়ারি) বেলা তিনটার দিকে জেলা শহরের কোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শহিদুজ্জামান (৪৮) গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি জেলা আ.লীগের ক্রিয়া বিষয়ক সম্পাদক ছিলেন।

মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সজিব দে শহিদুজ্জামানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শহিদুজ্জামান মুন্সীগঞ্জ কোর্ট এলাকায় আসবেন। সেখানে পুলিশ অবস্থান নেয়। বেলা তিনটার দিকে তাকে আদালত এলাকায় আসলেই তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, গত ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরের বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিতে নিহত শ্রমিক রিয়াজুল ফরাজী হত্যা মামলায় শহিদুজ্জামানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে মঙ্গলবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!