সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের বালক-বালিকাদের ফুটবল টুর্নামেন্ট শুরু

মুন্সীগঞ্জে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের বালক-বালিকাদের ফুটবল টুর্নামেন্ট শুরু

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের বালক বালিকাদের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেয় জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভীন, সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মোমিন মিঞা, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ল²ণ কুমার দাশ, ফুটবল কোচ মিজানুর রহমানসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, ক্রীড়া সংস্থা ও ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুন্নী সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তারা বলেন, “এই আয়োজনের মাধ্যমে জেলার ক্ষুদে ফুটবল প্রতিভারা তাদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে, যা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে প্রতিভা বিকাশে সহায়ক হবে। ক্রীড়া চর্চা এবং প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে সর্বদা সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে।
উদ্বোধনী দিনের খেলায় বালক দলে শ্রীনগর উপজেলার পূর্ব হাসাড়াঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম লৌহজং উপজেলার উত্তর খড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়।

এতে ২-০ গোলে বিজয়ী হয় পূর্ব হাসাড়াঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও টঙ্গীবাড়ি উপজেলার পূর্ব সোনারং সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম গজারিয়া উপজেলার ৮ নং বড় রায়পুরা প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়। এতে ৩-০ গোলে জয়ী হয় গজারিয়া উপজেলার এই বিদ্যালয়টি।
বালিকা দলে শ্রীনগর উপজেলার শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম গজারিয়া উপজেলার ভিটিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়। এতে ট্রাইব্রেকারে ৩-০ গোলে বিজয়ী হয় শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও দ্বিতীয় ম্যাচে লৌহজং উপজেলার শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম সদর উপজেলার মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে খেলা হয়।

এতে মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে বিজয়ী হয়। জেলার ৬টি উপজেলার ৬টি বালক দল এবং ৬টি বালিকা দল অংশগ্রহণ করেছে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ৯ জানুয়ারি।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!