সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে সিরাজদিখানে সাংবাদিককে তুলে নিয়ে  সন্ত্রাসীদের  মারধর!

মুন্সীগঞ্জে সিরাজদিখানে সাংবাদিককে তুলে নিয়ে  সন্ত্রাসীদের  মারধর!

 নিজস্ব প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদীখানে সংবাদ প্রকাশের জেরে স্থানীয় সাংবাদিককে তুলে নিয়ে সন্ত্রাসী কায়দায় মারধর করার অভিযোগ উঠেছে। মারধর শিকার সাংবাদিক আরিফ হোসেন হারিছ দৈনিক লাখোকন্ঠ পত্রিকার সিরাজদীখান উপজেলা  প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন ৷

এ ঘটনায় সিরাজদীখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক আরিফ হোসেন হারিছ।

স্থানীয় এলাকাবাসী ও প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর গ্রামের বাসিন্দা সাংবাদিক হারিছ রবিবার দুপুর ১ টার দিকে তার বসতবাড়ি থেকে বের হয়ে নতুন ভাষানচর ব্রিজের উপর পৌঁছামাত্র পূর্ব থেকে উৎ পেতে থাকা সন্ত্রাসী মোতাহার হোসেনসহ তার সন্ত্রাসী বাহীনির অন্যান্য সদস্যরা তার পথরোধ করে। কিছু বুঝে উঠার আগেই পিছন দিক থেকে এলোপাথাড়ী ভাবে কিল ঘুষি লাথি মেরে তাকে নতুন ভাষানচর মীরবাড়িতে তুলে নিয়ে যায়।

পরে সেখানে নিয়ে সন্ত্রাসী মোতাহার হোসেন ও তার লোকজন সাংবাদিক হারিছকে মধ্যযুুগী কায়দায় মারধর করে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ও নিলাফুলা জখম করে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য পাঠায়।

ভুক্তভোগী সাংবাদিক হোসেন হারিছ বলেন, আমি বেশ কয়েকদিন আগে ভাষানচর গ্রামের বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারীরা জামিনে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আনন্দ উল্লাস করে। এনিয়ে আমি তাদের বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশ করি। সংবাদ প্রকাশের জেরে বেশ কয়েকদিন যাবৎ তারা আমাকে নানা ভাবে মারধরের হুমকি দিয়ে আসছিলো।

আরও বলেন, পূর্ব পরিকল্পিত ভাবে মোতাহার হোসেনসহ তার লোকজন আমার পথরোধ করে আমাকে তাদের বাড়ীতে তুলে নিয়ে গিয়ে এলোপাথাড়ী ভাবে মারধর করে। মারধরের সময় তারা আমার মোবাইল ফোন মানিব্যাগ টাকা পয়সা সব নিয়ে যায়।

এ বিষয়ে সিরাজদীখান থানার (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!