সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি বিপ্লব, সম্পাদক মানিক

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি বিপ্লব, সম্পাদক মানিক

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি বিপ্লব, সম্পাদক মানিক

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন কাজী বিপ্লব হাসান। ভোটগ্রহণের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সাখাওয়াত হোসেন মানিক। ৯ সদস্যবিশিষ্ট কমিটিতে ৬টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন প্রার্থীরা। ৩টি পদে ভোট গ্রহণ করা হয়।

আজ রবিবার দুপুর ২টা থেকে শহরের খালইস্ট এলাকায় সংগঠনটির জেলা কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। ৮৬ জন ভোটারের মধ্যে ৩টি পদে ৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সাধারণ সম্পাদক পদে মো. সাখাওয়াত হোসেন মানিক সরাসরি ৬২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রুবেল পেয়েছেন ১৮ ভোট।


এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. আবু সাঈদ সৌরভ পেয়েছেন ৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শরিফ পেয়েছেন ১৩ ভোট ও সাধারণ সদস্য পদে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. মাসুদ হাসান খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সালাম পেয়েছেন ২৯ ভোট।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সভাপতি পদে কাজী বিপ্লব হাসান, সহ-সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক হামিদুল ইসলাম লিংকন, কোষাধ্যক্ষ আব্দুর রকিব, দপ্তর সম্পাদক মোঃ রহমত উল্লাহ দেওয়ান, প্রচার সম্পাদক মো. শাহআলম।

 

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!